শাখা হিসাবরক্ষক
nextjobz · Marion County, IN · Yesterday
On-siteOTHRFull-time
About the role
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং : ০১০৩২-০১৭৮৮-০০২৪৫), পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত জাতীয় পর্যায়ের একটি দরিদ্র বান্ধব, অরাজনৈতিক এবং অলাভজনক উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে উল্লিখিত পদে সৎ, যোগ্য ও পরিশ্রমী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
Responsibilities
- শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে শাখার দৈনিক আদায় রেজিস্ট্রার, মাঠ কর্মীদের দৈনিক আদায় সীট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা
- দৈনিক ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা
- ক্যাশ বুক, জেনারেল লেজার, জার্নাল, ভাউচার, ক্যাশ ও ব্যাংক লেনদেন, রেওয়ামিল, নগদ গ্রহণ ও প্রদান হিসাব, আয়-ব্যয় হিসাব, ব্যালেন্স সীট, এবং সংশ্লিষ্ট সকল সাবসিডিয়ারি রেজিস্ট্রার সংরক্ষণ ও লিপিবদ্ধ, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করা
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করা
- ত্রৈমাসিক পাশ বই ব্যালেন্সিং এর প্রয়োজনীয় যাচাই এবং সফটওয়্যারে পোস্টিং নিশ্চিত করা
- শাখার কোন মাঠ কর্মীর অনুপস্থিতি অথবা অসুস্থতাজনিত কারণে প্রয়োজনে উক্ত মাঠকর্মীর দায়িত্ব হিসেবে মাঠ থেকে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করে পরবর্তী কাজ সম্পাদন করা
- শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মাঠ কর্মীদেরকে তাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা
- শাখার সকল কর্মী ও কর্মকর্তাদের সংস্থার সকল নীতিমালা সম্পর্কে ওয়াকিবহাল করা
- শাখার সকল আর্থিক তথ্য ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ বা ফিডব্যাক দেয়া
- শাখার বাড়ি ভাড়া প্রদান / গ্রহণ ও ভ্যাট / ট্যাক্স কর্তন ইত্যাদি কার্যসম্পাদন করা
Requirements
- Education: Bachelor of Commerce (B.Com.)
- Skills: Back office operations, Analytical skills
Last Date of Application: 03 August 2026