হিসাবরক্ষক
Job Context
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখিত এলাকাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ পরিচালনার জন্য হিসাবরক্ষক পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত প্রার্থীগণকে সরাসরি মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনের মানসিকতা থাকতে হবে, পাশাপাশি সফট্ওয়্যার-এর মাধ্যমে ফিন্যান্সিয়াল ডাটা এন্ট্রির কাজ করতে হবে।
Job Location
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।
Job Responsibilities
- সকল প্রকার বিল ভাউচার, ক্যাশ বুক, লেজার বুক, ব্যাংক হিসাব বই এবং সকল প্রকার রেজিস্টার বই হালনাগাদ রাখা;
- সকল প্রকার আর্থিক লেনদেন (ব্যাংক ও নগদ) করা ও সংস্থার নিয়মানুযায়ী তহবিল ব্যবস্থাপনা করা ও একাউন্টস প্রস্তুত করা;
- বিনিয়োগ বাজেট প্রস্তুত করনে ব্রাঞ্চ ম্যানেজারকে সহায়তা করা;
- বিল-ভাউচার প্রস্তুত করে অনুমোদনের ব্যবস্থা করা এবং সকল প্রকার লেনদেন, আয়-ব্যয় বিবরণীর হিসাব রাখা;
- রির্পোটিংসহ বিনিয়োগ কর্মসূচির সকল কাজ সম্পাদন করা;
- অডিট ফাইন্ডিংস এর জবাব দেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা;
- মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক ফিন্যান্সিয়াল রিপোর্ট সঠিকভাবে প্রস্তুত করা;
- ব্রাঞ্চে সকল প্রকার আর্থিক রিপোর্ট ভাউচার এবং ক্যাশবইসমূহের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা;
- সংস্থার ফিন্যান্সিয়াল সফট্ওয়্যার এ ডাটা ইনপুট করা;
- সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
- জেন্ডার সংবেদনশীল আচরন করা;
- কম্পিউটার Office Application Course (MS-Word, MS-Excel, MS-Powerpoint)-পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে;
- উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Requirements
- Education: ssc (vocational)
- Experience required
- Computer skills
- General office skills
- Office assistance
- Back office operations
- Technical skills
- Computer operations
- Computer literacy
- Proficiency in Microsoft Office suite
- Microsoft Office proficiency
Last Date of Application: 31 July 2026