Jobs · OTHR · Alabama

কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

Unicef's Safe Internet Project · Mobile, AL · 1 mo ago
OTHRFull-time

বৈশিষ্ট্য

  • ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, সমান ও অতি-সংকীর্ণ বেজেল
  • মাত্র ৭.২ মিলিমিটার পুরুত্ব ও হালকা ওজন, পার্লেসেন্ট ফিনিশের নকশা
  • বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর
  • ৬৫০০ এমএএইচ ব্যাটারি, ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি
  • এক্সওএস ১৬, মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি
  • তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট
  • ইউপিএস ৩.০ প্রযুক্তি (দুর্বল নেটওয়ার্ক সিগন্যালের সংবেদনশীলতা ৫০% পর্যন্ত বাড়ায়)
  • ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, এআই আরএডাব্লিউ+ ও লাইভ ফটো মোড, কম আলোতেও পরিষ্কার ছবি
  • এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং ও এক-ক্লিক ফটো আউটপুট
  • ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকার

ক্যামেরা

  • ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
  • এআই আরএডাব্লিউ+ ও লাইভ ফটো মোড সমর্থন
  • কম আলোতেও পরিষ্কার ও প্রাণবন্ত ছবি ধারণের সক্ষমতা
  • এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং
  • এক-ক্লিক ফটো আউটপুট ফিচার

মূল্য ও প্রাপ্যতা

  • ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৯,৯৯৯ টাকা
  • ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৩১,৯৯৯ টাকা
  • রঙ: সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক
  • দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে

কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। যারা দীর্ঘদিন ধরে একই স্মার্টফোন ব্যবহার করতে চান, সঙ্গে চান প্রিমিয়াম ও স্টাইলিশ লুক, সফটওয়্যার আপডেট এবং অধিক পারফরম্যান্স তাদের জন্যই নোট এজ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। দৈনিক স্ক্রিন টাইম, মাল্টিটাস্কিং বাড়ছে, একই সঙ্গে কমে আসছে ফোন বদলের প্রবণতা। এই বাস্তবতায় ইনফিনিক্স জানিয়েছে, নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়মিত ব্যবহারে নোট এজ ফোনটি তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল কিংবা বিনোদনের সময় ফোনটি হাতে ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে।

নেটওয়ার্ক ও সংযোগ

  • ইউপিএস ৩.০ প্রযুক্তি
  • দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক সিগন্যালের সংবেদনশীলতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ায়
  • ইনডোর পরিবেশ বা কোলাহলপূর্ণ এলাকাতেও তুলনামূলকভাবে স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ

Similar jobs