Jobs · OTHR · Alabama

প্লাটিলেট বাড়াতে ডেঙ্গু রোগীরা যেসব খাবার খাবেন

Unicef's Safe Internet Project · Mobile County, AL · 1 mo ago
OTHRFull-time

দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের যেসব সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তের প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট বা অনুচক্রিকা মানবদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং শরীরের কোথাও কেটে গেলে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে ভূমিকা রাখে। প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ হলেও ২০ হাজারের নিচে নেমে গেলে ইন্টারনাল ব্লিডিংয়ের ঝুঁকি থাকে।

প্লাটিলেট বাড়াতে সহায়ক খাবার

  • ডালিম: প্রচুর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ডালিম ক্লান্তি ও অবসাদ দূর করে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে।
  • ডাবের পানি: ডেঙ্গু জ্বরে শরীরে তরল পদার্থের ঘাটতি পূরণে ডাবের পানি উপকারী। এতে ইলেক্ট্রোলাইটসের মতো প্রয়োজনীয় পুষ্টি থাকে।
  • কমলা বা মালটার রস: ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল রক্তে প্লাটিলেট কাউন্ট বাড়াতে সহায়তা করে।
  • কিউই ফল: ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ কিউই ফল ইলেক্ট্রোলাইট স্তর ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে।
  • হলুদ: এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে প্লাটিলেট কাউন্ট বাড়ে।
  • মেথি: ডেঙ্গুতে অতিরিক্ত জ্বর কমাতে সহায়ক, তবে গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
  • ব্রোকলি: ভিটামিন কে সমৃদ্ধ ব্রোকলি রক্তের প্লাটিলেট বাড়াতে সহায়তা করে।
  • পালংশাক: আয়রন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ পালংশাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্লাটিলেট বৃদ্ধিতে সহায়তা করে।
  • মিষ্টি কুমড়া ও কুমড়া বীজ: ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি কুমড়া প্লাটিলেট তৈরিতে সহায়তা করে।
  • পেঁপে পাতা ও পেঁপে: গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার রস ডেঙ্গুতে কমে যাওয়া প্লাটিলেট দ্রুত বাড়াতে সাহায্য করে।
  • লেবুর রস: ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সহায়তা করে।

সূত্র: জাগোনিউজ, মায়ো ক্লিনিক, মেডিকেল নিউজ টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

Similar jobs

Chief of Staff

Thesis CareNew York, NY· 1 mo ago
Administrative$60/hrapply on grnh.se

Chief of Staff

Roots Community HealthOakland, CA· 2 mo ago
Administrativeapply on recruiting.paylocity.com

Chief of Staff

Collateral PartnersDallas, TX· 3 mo ago
Administrativeapply on docs.google.com