এরিয়া ম্যানেজার
Job Context
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত, সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত জেলাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণ এবং কর্মসূচিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এরিয়া ম্যানেজার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত এরিয়া ম্যানেজারগণকে দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসনসহ সকল কাজে তদারকি করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
Job Location
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।
Job Responsibilities
- জোনাল ম্যানেজারের সাথে একত্রে ব্রাঞ্চ ভিত্তিক এরিয়ার বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা এবং তা নিশ্চিত করা;
- এরিয়ার সার্বিক মনিটরিং, তদারকি এবং সংশ্লিষ্ট এরিয়ায় নিয়োজিত ব্রাঞ্চ ম্যানেজার/কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রদান করা;
- এরিয়া পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা;
- ব্রাঞ্চ ম্যানেজার/কর্মীদের সাথে নিয়ে সপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা;
- বিনিয়োগ কার্যক্রম এর সফট্ওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা;
- সফট্ওয়্যারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করে তা সময়মত যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;
- কর্মএলাকার সুবিধাভোগী সদস্য, কর্মরত বিভিন্ন এনজিও, সিবিআই ও স্থানীয় সরকারের বিভিন্ন সদস্যদের সাথে সু-সম্পর্ক স্থাপন করা ও বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা;
- বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় মাসিক টার্গেট নির্ধারণ করা;
- সংশ্লিষ্ট এরিয়ার বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান করা, মাসিক নিরীক্ষায় সহায়তা করা এবং কঠোরভাবে এরিয়ার সমস্ত রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা;
- এরিয়ার মাসিক বাজেট প্রস্তুত করা;
- নিয়মিত দল পরিদর্শন ও রেকর্ড সংরক্ষণ করা, ফিল্ড পরিদর্শন বহিতে অগ্রগতি লিপিবদ্ধ করা;
- বিনিয়োগ প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে বিনিয়োগ নিশ্চিত করা;
- কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
- মেয়াদ উত্তীর্ণ খেলাপী বিনিয়োগকারীদের নিকট থেকে বিনিয়োগের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
- সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
Requirements
- Education: master of science in statistics
- Experience: At least 4 years
- Skills: back office operations, administration jobs, banking operations, administrative tasks, must-have: analytical skills
Last Date of Application: 31 July 2026