Jobs · OTHR · Indiana

জোনাল ম্যানেজার

nextjobz · Marion County, IN · 2 days ago
On-siteOTHRFull-time

Job Context

ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. সাল থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত জেলাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণ এবং কর্মসূচিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জোনাল ম্যানেজার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত জোনাল ম্যানেজারগণকে দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসনসহ সকল কাজে তদারকি করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

Job Location

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।

Job Responsibilities

  • প্রাতিষ্ঠানিক নীতিমালা, বার্ষিক পরিকল্পনা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা পূরণে মাঠপর্যায়ে ভূমিকা রাখা;
  • পরিকল্পনা সঠিকভাবে করার জন্য কর্মীদের নিকট এর যথাযথ রূপরেখা, ব্যাখ্যা ও পটভূমি তুলে ধরা এবং এর জন্য প্রদত্ত ছকগুলো ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও কর্মীদের বুঝানোর দায়িত্ব নেয়া। পরিকল্পনা মোতাবেক মাসিক লক্ষ্যমাত্রা অর্জন যাচাই করা;
  • অবস্থানকৃত ব্রাঞ্চ ও এরিয়াসহ জোনের মাসিক ২০ দিন কর্মসূচির অগ্রগতি নিশ্চিত করার কার্যে ব্যয় করতে হবে। খেলাপী/ঘাটতি ও সমস্যা বহুল ব্রাঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে মনিটরিং করা। ব্রাঞ্চে কোন বিশেষ/ বড় ধরণের সমস্যা চিহ্নিত হলে তার চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা করে ব্রাঞ্চ ত্যাগ করতে হবে। সমস্যা বহুল ব্রাঞ্চে একাধিক দিন অবস্থান করা যাবে। প্রতি মাসে একটি এরিয়ার মধ্যে ২-৩টি ব্রাঞ্চে পরিদর্শন এবং সংস্থার প্রদত্ত চেকলিষ্ট অনুযায়ী নিয়মিত মনিটরিং করা।
  • নিজস্ব কর্ম-এলাকায় সকল বিষয়ে অবগত থাকা, কর্মীদের কাজের গুনগত ও পরিমানগত মান নির্ণয় করা;
  • ৪-৫টি এরিয়ার তদারকি করতে হবে;
  • যথাসময়ে অডিট আপত্তি নিষ্পত্তি করা এবং কম্পাইল রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করা;
  • কর্মীদের দুর্বল দিকগুলো চিহ্নিত ও সংশোধনের ব্যবস্থা করা ও র্কমক্ষম করে গড়ে তোলা;
  • সকল প্রকার দূর্নীতি/অনিয়মের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় তদন্ত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। কর্মীদের কোন অনিয়মের অভিযোগ থাকলে সংস্থার সর্বশেষ শাস্তির বিধান অনুযায়ী শাস্তি প্রদানের উদ্যোগ নেয়া এবং প্রয়োজনে প্রধান কার্যালয়ে সুপারিশ করা;
  • ব্রাঞ্চের ব্যয় সংক্রান্ত বিল-ভাউচার সঠিক, যথাযথ ও নিয়মমতো হলো কিনা তা মনিটরিং করা এবং নিশ্চিত করা।

Requirements

  • Education: master of science in statistics
  • Experience: At least 6 years
  • Skills: analytical skills, back office operations, administration jobs, technical skills, training management, administrative tasks, organizational skills

Application Deadline

31 July 2026

Similar jobs